শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে প্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনয়নে মীম আক্তার(২৪) নামে স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধি নারীকে ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে একজনকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

ঘটনাটি ঘটেছে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম ফুলহাতা গ্রামে। আদালতে প্রেরিত নূর মোহাম্মদের রিমান্ডের আবেদন করেছ পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন  শনিবার রাত ৮ টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানশ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধি মেয়ে স্বামী পরিত্যাক্তা  মীম শারীরিক যন্ত্রনা নিয়ে নিজ বাড়িতে মারা যায়। এ ঘটনায় ওই রাতেই মীমের বাবা মিলন জোমাদ্দার বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

এদিকে মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ মধ্যরাতে ঘটনাস্থল থেকে নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেফতার দেখায়। খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের  রিকাবদার ওই  রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Advertisement

এ ঘটনা সম্পর্কে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো. শাহ- আলম বাবুল বলেন, নুর মোহাম্মাদকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। সে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তনি দুইবার হজ্ব করেছেন। একটি চক্র এ ঘটনাকে পুজি করে তার বাড়িতে দুইবার হামলা ও ভাঙচুড় করেছে। প্রশাসন নিরেপেক্ষ তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মো. মাহমুদুর রহমান বলে, প্রতিবন্ধি নারী মীমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ চেষ্টা সহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর কারণ ও অভিযোগের প্রকৃত সত্যতা নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ