শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরফ্যাশনে বন বিভাগের পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে বন বিভাগের অফিসের পুকুর থেকে মো. কালু (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০ টায় পৌর শহরের বন অফিসের মসজিদসংলগ্ন পুকুর লাশটি উদ্ধার করে পুলিশ। কালু পৌরসভা ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সৈয়দ আহাম্মদের ছেলে।

জানা গেছে, সকাল ৮ টার দিকে বন অফিসের স্টাফরা তাদের পুকুরে একটি লাশ ভাসতে দেখে বিষয়টি থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালুর পরিবারের সদস্যরা জানান, কালু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। তিনি নিয়মিত বাড়িতে থাকতেন না।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। একটি অপমৃত্যুর মামলা রুজু করে। লাশ ভোলা সদর হাসাপাতলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

  • সর্বশেষ