শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২১ জুন, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূনরুদ্ধার হলো বিরলের ধর্মপুর শালবনের আরো ৬ একর জমি

এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : বন-জঙ্গলের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে কিছু স্বার্থান্বেসী মহল। যার কারনে প্রতিবছর বাড়ছে প্রাকৃতিক নানা দূর্যোগ। এই প্রতিকুলতার মধ্যেও উত্তরবঙ্গের সবচেয়ে বড় শালবন দিনাজপুজেলার বিরল উপজেলার ধর্মপুর শালবনের দখলকৃত জমি উদ্ধার করছে বন বিভাগ। শুধু তাই নয় উদ্ধারকৃত জমিতে আবারো রোপন করা হচ্ছে গাছের চারা। পাশাপাশি এই সামাজিক বনায়নে গাছ লাগিয়ে ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান হবেন উপকারভোগীরা।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি দিনাজপুর ধর্মপুর শালবন। উত্তবঙ্গের সবচেয়ে বড় শালবন এটি। প্রায় তিন হাজার একর আয়তনের শালবন প্রায় ৪০ বছর ধরে গাছ কেটে সাবাড় করে দিয়েছে ভূমিদস্যুসহ স্থানীয় কুচক্রী মহল। পাশাপাশি জমিগুলো দখল করে চাষাবাদসহ গড়ে তুলেছে বিভিন্ন স্থাপনা। বনভূমির প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে বন বিভাগ সেই সব জমি উদ্ধারে নামে। এযাবত আদালতের মাধ্যমে ৩২৫ একরের মধ্যে প্রায় ২১৪ একর জমি পূনরুদ্ধার হয়েছে।

আজ ৬ একর জমি উদ্ভার করে গাছের চারা রোপন করা হয়েছে। সামাজিক বনায়নের প্রায় আড়াইশ জন উপকারভোগীদের নিয়ে আবার সেই উদ্ধারকৃত জমিতে গাছ রোপন শুরু করেছে বন বিভাগ। উৎসবমূখর পরিবেশেই স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগের কর্মকর্তারা এই বৃক্ষরোপন সম্পন্ন করছেন।

ধর্মপুর বিটের বিট কর্মকর্তা কনক সরকার বলেন, বনভূমির জমি উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তুললে সব উপকার ভোগিরাই এর সুফল পাবেন। ৩২৫ একর ধর্মপুর শালবনের দখলকৃত জমি পূনরুদ্ধার করে, পুনরায় সামাজিক বনায়ন গড়ে তোলা হবে।

  • সর্বশেষ