শিরোনাম
◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএনওর সরকারি বাসভবন থেকে উদ্ধার ‘ঘরগিন্নি’ সাপ, পরে সুন্দরবনে অবমুক্ত

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলবর্তী বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থেকে একটি ‘ঘরগিন্নি’ সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে সাপটি উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডটিমের সদস্য আলম হাওলাদার সাপটি উদ্ধার করেন। তিনি জানান, ইউএনওর সরকারি বাসভবনে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধারকর্মীদের খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ উপায়ে সাপটিকে উদ্ধার করা হয়।

আলম হাওলাদার বলেন, উদ্ধার করা সাপটি স্থানীয়ভাবে ‘ঘরগিন্নি’ নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম কমন উলফ স্নেক (Common Wolf Snake)। এটি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ প্রজাতির সাপ। সাধারণত মানুষের বসতবাড়ির আশপাশে এ ধরনের সাপের দেখা মেলে।

তিনি আরও জানান, ঘরগিন্নি সাপ টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অজ্ঞতা ও ভয়ের কারণে অনেক সময় মানুষ এসব নিরীহ সাপ মেরে ফেলে, যা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর।

পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের একটি নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, কোনো সাপ দেখলেই আতঙ্কিত হয়ে হত্যা না করে প্রশিক্ষিত উদ্ধারকর্মী বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত। কারণ অধিকাংশ সাপই মানুষের জন্য ক্ষতিকর নয়; বরং তারা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়