শিরোনাম
◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের ◈ শত্রুকে এক পা-ও এগোতে দেওয়া হবে না : ইরানের নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হতে বেশি সময় লাগবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের জনগণ সংস্কারের পক্ষে বিপুল সমর্থন দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই সংস্কার কার্যকর করছে না। সংস্কার বাস্তবায়নের দাবিতে এনসিপি মাঠে নেমেছে এবং এ লক্ষ্য অর্জনে তারা আন্দোলন অব্যাহত রাখবে।

শুক্রবার সকালে বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জনগণ দেশ সংস্কারের পক্ষে ৭৫ শতাংশ ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সে সংস্কার বাস্তবায়ন করছে না। আমরা এই সংস্কারের জন্য মাঠে নেমেছি। আমরা সংস্কার বাস্তবায়ন করব। বিএনপি সরকার যদি এই ৭৫ শতাংশ মানুষের সঙ্গে বেইমানি করে, তাহলে এই সরকারের পতন হতেও বেশি সময় লাগবে না।”

ভারত থেকে কথিত ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, “ভারত থেকে যে পুশইনের ষড়যন্ত্র চালানো হচ্ছে, সেটি সংসদে উত্থাপন করা হয়নি। সরকার ভারতের সঙ্গে অত্যন্ত নমনীয় অবস্থান গ্রহণ করছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সার্বভৌমত্বভিত্তিক রাজনীতির বিপরীতে সরকার মুজিববাদের রাজনীতির দিকে অগ্রসর হচ্ছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মুজিববাদের পথ ছাড়ুন, মুজিববাদের পাহারাদার হওয়া বন্ধ করুন। ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করবেন না। বাংলাদেশের পক্ষে দাঁড়ান, শেখ হাসিনার বিচার নিশ্চিত করুন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন।”

বাগেরহাটের উন্নয়ন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বাগেরহাট একটি সুন্দর ও সম্ভাবনাময় জেলা হলেও শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবস্থা অত্যন্ত নাজুক। এখানে দীর্ঘদিন একটি পরিবারের রাজনৈতিক প্রভাব ছিল। নামের রাজনীতি হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বাগেরহাটবাসীকে অভিনন্দন, তারা সন্ত্রাসীদের হাত থেকে বাগেরহাটকে উদ্ধার করেছেন।”

এ সময় তিনি আরও বলেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেই হবে।

বাগেরহাট সফরের শুরুতে নাসীরুদ্দীন পাটওয়ারী ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি ঘোষণা দেন, জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে বাগেরহাটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়