শিরোনাম
◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা ◈ কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না ◈ ৬৪ রানে অলআউট হয়ে গেলো বাংলাদেশ ◈ ক্ষমতায় ছয় মাসেও আস্থাভাজন কর্মকর্তা খুঁজতে হিমশিম বিএনপি সরকার! ◈ ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন ◈ দেশের হাসপাতালে অ্যান্টিবায়োটিকের ৯১% ‘ওয়াচ’ শ্রেণির, বাড়ছে প্রতিরোধী জীবাণুর ঝুঁকি! ◈ 'সুন্দরপুর-১ কূপ থেকে গ্যাস তোলা যাবে টানা ২০ বছর, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট'(ভিডিও) ◈ ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা! ◈ বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◈ টি-টো‌য়ে‌ন্টি সিরিজের সূচি এগিয়ে আনার প্রস্তাব আফগানিস্তানের! জট কাটতে পারে ভারতের বাংলাদেশ সফরের

প্রকাশিত : ১৯ জুন, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর শীলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুঁড়ে ছাই

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের মন‌কিচ‌রে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুঁড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০লক্ষা‌ধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান।

শুক্রবার (১৯ জুন) সকা‌লে উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মনকিচর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মোহাম্মদ জাফর, পারেসুল আলম, অছিউর রহমান, মোহাম্মদ তৌহিদ ও মোজাফফর আহমদ।

স্থানীয় ও ক্ষ‌তিগ্রস্থ প‌রিবা‌রের সদস‌্যরা জানান , শুক্রবার ভোর সকা‌লে মোজাফ্ফর আহমদ এর ঘর থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে সেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা আরও ৪‌টি বসতঘরে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ও ক্ষতিগ্রস্ত পারেসুল আলম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পাঁচটি বসতঘরই জ্বলতে থাকে, স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরগুলোর আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বাঁশখালী স্টেশনের টিম লিড়ার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম হতাশা বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়