শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক, এলাকায় কৌতূহল

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন জিয়াঐলি নামের এক চীনা যুবক। তাঁর আগমনের খবরে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের অনেকেই তাঁকে এক নজর দেখার জন্য ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় ও যোগাযোগ ছিল চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলির। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি সেই সম্পর্কের সূত্র ধরে জিয়াঐলি বাংলাদেশে আসেন। সোমবার রাতে তিনি নবীনগর উপজেলার নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। তাঁর আগমনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভাষা ও সংস্কৃতিগত পার্থক্য থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমানে জিয়াঐলি স্বপ্না আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন এবং তাঁদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

Advertisement

স্বপ্না আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা জানান, জিয়াঐলি তাঁকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁরা শিগগিরই আদালতে যাবেন বলেও জানিয়েছেন। পরিবারের দাবি, জিয়াঐলি ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছার কথাও জানিয়েছেন এবং মুসলিম হয়ে স্বপ্নাকে বিয়ে করতে চান।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকেই ঘটনাটিকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে বলেন, প্রেমের টানে বিদেশ থেকে নবীনগরে এসে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ঘটনা এ অঞ্চলে খুব একটা দেখা যায় না।

তবে বিয়ে ও ধর্মান্তরের বিষয়ে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বিষয়টি চূড়ান্ত হবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে।

স্থানীয়দের ভাষ্য, চীনা যুবকের আগমন শুধু কাঠালিয়া বা নীলনগরেই নয়, পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

  • সর্বশেষ