শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬, ০৩:৫৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাননি। খবর পেয়ে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

জুম্মাপাড়ার বাসিন্দা মো. তারেক বলেন, রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে দেখতে পান। তিনি বলেন, ‘খুব ভয় পেয়েছিলাম। পরিবারের সবাই আতঙ্কে ছিল। কাউকে খবর দেওয়ারও সুযোগ পাচ্ছিলাম না।’

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস বলেন, ঘটনার সময় এলাকায় ১০ থেকে ২০ জনের মতো সশস্ত্র ব্যক্তি অবস্থান করছিল বলে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ‘এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।’

Advertisement


আরেক বাসিন্দা মো. হোসাইন বলেন, ঘটনার সময় তিনি কক্সবাজার শহরে ছিলেন। তার স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিলেন। তিনি বলেন, ‘পরিবারের সদস্যরা ফোন করে আতঙ্কের কথা জানিয়েছে। এলাকায় নিয়মিত টহল থাকলে এমন ঘটনা কমে আসত।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে এলাকায় অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সশস্ত্র দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ