শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগ, তদন্তে কমিটি গঠন

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর স্বজনকে আটকে রেখে মারধরের অভিযোগের ঘটনা তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। রবিবার (১৪ জুন) ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এই তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে নরসিংদী জেলার সিভিল সার্জনকে। এছাড়া কমিটির দুই সদস্য হলেন নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ইসরাত জাহান মৌ দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতিতে রয়েছেন।

ভুক্তভোগী, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভেতরে এক রোগীর স্বজন মো. উবায়দুল্লাহর সঙ্গে ডা. ইসরাত জাহান মৌ এর কথা অপ্রীতিকর ঘটনা ঘটে।

মো. উবায়দুল্লাহর অভিযোগ, চিকিৎসক না থাকার ভিডিও করার অপরাধে ডা. ইসরাত জাহান মৌ তাকে একটি কক্ষে আটকে রেখে তার সহকারীদের মাধ্যমে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। এ ঘটনায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অন্যদিকে ডা. ইসরাত জাহান মৌ অভিযোগকারী মো. উবায়দুল্লাহর বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার পাল্টা অভিযোগ করেছেন।

এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম বলেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযোগকারী মো. উবায়দুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। বিষয়টি নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়