শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ বছর বয়সী আরেক ছেলে গুরুতর আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্ব কন্যারা গ্রামের সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। আহত আরেক ছেলে পিয়াস বড়ুয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় তাদের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই প্রিয়ন্তী বড়ুয়ার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় এনি বড়ুয়া ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে আসেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ও আহত ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্যোগ নেয়। তবে উঠানেই এনি বড়ুয়ার মৃত্যু হয়। পরে আহত পিয়াসকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন নিরাপত্তাকর্মী। তিনি চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় কর্মরত রয়েছেন। সুজন বড়ুয়ার দাবি, একই বাড়ির চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি আরও জানান, মৃত্যুর আগে তার স্ত্রী তেজপ্রিয় বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন।

Advertisement

সুজন বড়ুয়া বলেন, ‘রাতে স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল। পরে ফোনে যোগাযোগ করতে না পেরে স্বজনদের সঙ্গে কথা বললে জানতে পারি স্ত্রী ও মেয়েকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাস্থলে এসে দেখি তারা দুজন দুই জায়গায় পড়ে আছে এবং আমার ছেলে রক্তাক্ত অবস্থায় কান্না করছে।’

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন এবং এক শিশু আহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনার পর থেকেই কয়েকটি বিষয় সামনে রেখে তদন্ত চলছে। আশা করছি দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

 

  • সর্বশেষ