শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাঠের কাজ করার সময় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।​

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের ঘোনার মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ওই গ্রামের সিরাজ ভুট্টোর ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে কামরুল ইসলাম নিজের জমিতে আমন ধান রোপণের জন্য কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং তীব্র বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে আশেপাশের জমির চাষিরা ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নেপা ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামরুল ইসলামের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ