শিরোনাম
◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ১২:১৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত

আজিজুল হক, বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশিকে আটকের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

শুক্রবার রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে এসব নারী ও পুরুষকে বেনাপোল বন্দরে হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আইনি সহায়তা প্রদানের জন্য তাদের গ্রহণ করে মানবাধিকার সংস্থা `জাস্টিস অ্যান্ড কেয়ার'।

জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম জানান, ভালো চাকরির প্রলোভনে পড়ে তারা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্তপথে ভারতে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়।

দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান। দেশে ফেরার পর তাদের প্রয়োজনীয় আইনি ও পুনর্বাসন সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

  • সর্বশেষ