শিরোনাম
◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০২:২৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী

আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষের সম্মিলিত শক্তি ১৬০ কোটির একটি বৃহৎ জনশক্তিতে পরিণত হতে পারে। দুই প্রতিবেশী ও গণতান্ত্রিক দেশ একসঙ্গে কাজ করলে তা বিশ্বপরিসরে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হবে।

শুক্রবার (১২ জুন) সকালে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী বলেন, “একটি দেশ একা শক্তিশালী হলেই হবে না, ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে প্রকৃত শক্তির সৃষ্টি হবে। আমরা চাই, বিশ্বের সামনে সেই শক্তির পরিচয় তুলে ধরতে। দুই দেশের মেধা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করা হবে।”

সীমান্তে ‘পুশইন’ ইস্যু, সীমান্ত উত্তেজনা এবং ভ্রমণ ও বাণিজ্যে বিদ্যমান বিধিনিষেধ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ভারত ও বাংলাদেশ একই আকাশ ও বাতাসের অংশীদার। দুই দেশের জনগণের জন্য যা কল্যাণকর, ভবিষ্যতে আমরা সে ধরনের পদক্ষেপই গ্রহণ করব।”

এর আগে পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোলে পৌঁছালে নোম্যান্সল্যান্ডে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস এবং বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা স্বাগত জানান।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ‘পুশইন’ ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে দিনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং বাণিজ্য ও ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাভাষী দিনেশ ত্রিবেদী দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার দায়িত্ব গ্রহণের ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নতুন গতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়