শিরোনাম
◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের

প্রকাশিত : ১২ জুন, ২০২৬, ০২:২৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-এলাকাবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার সকালে প্রাগপুর নামক এলাকা দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ। বর্তমানে ওই ১২ জন ভারতের নদীয়া জেলার করিমপুরের চর মেঘনা এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশু রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সকালে বিএসএফ সদস্যরা ভারতের চর মেঘনা সীমান্ত দিয়ে প্রাগপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা করে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদেরকে পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠান।

কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি বলেছেন, সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে রাতের আঁধারে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। তবে তাদের চেষ্টা প্রতিহত করা হচ্ছে এবং হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়