শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাট গোবিন্দপুর গ্রামে গাছ কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন কৃষক গুরুতর আহত হয়েছেন। এছাড়া পাশের একটি গ্রামে বজ্রাঘাতে একটি গরুও মারা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হাট গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আবুল কালাম (৫২) হাট গোবিন্দপুর গ্রামের তোফিকুল ইসলামের ছেলে। আহত আমিনুল ইসলাম (৫০) একই গ্রামের আমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে আবুল কালাম কয়েকজন শ্রমিকের সঙ্গে রাস্তার ধারে একটি গাছ কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান এবং আমিনুল ইসলাম গুরুতর আহত হন। অপর একজন শ্রমিক অল্পের জন্য রক্ষা পান।

Advertisement

খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে একই সময়ে উপজেলার হঠাৎ পাড়া গ্রামে মাঠে চরে বেড়ানো একটি গরুও বজ্রপাতে মারা যায়। গরুটির মালিক তাজিম উদ্দিন জানান, সকালে তিনি গরুটি মাঠে বেঁধে রেখে আসেন। বৃষ্টির কারণে পরে আর আনতে যেতে পারেননি। বজ্রপাতের পর মাঠে গিয়ে তিনি গরুটিকে মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা জানান, দুপুরের ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা মাঠ ও গাছের নিচে অবস্থান না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ