শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার, (কুমিল্লা) দাউদকান্দি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন শ্রমিক লীগের এক সদস্য, একটি চুরি মামলার এক আসামি এবং এক পরোয়ানাভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর নির্দেশনায় এসআই মধু সুদন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ বুধবার  (১০ জুন দুপুর) ১২টা ১৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় তাছলিমা বেগম ওরফে রোজিনা (৩৫) নামে এক নারীকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

একই দিন রাত ১০টা ৩০ মিনিটে এসআই ইমাম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দাউদকান্দি বাজারের রিফাত পৌর পার্ক এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য এবং দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন (৩৯) গ্রেফতার হন।

অপরদিকে, এসআই নির্মল চন্দ্র ১০ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গৌরীপুর বাজার এলাকা থেকে নিয়মিত চুরি মামলার আসামি তুহিন (২০)কে গ্রেফতার করেন।

Advertisement

এছাড়া ১১ জুন রাত ২টা ৩০ মিনিটে এএসআই মাহবুব আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গৌরীপুর তদন্ত কেন্দ্র এলাকায় পরোয়ানাভুক্ত আসামি নাজিম উদ্দিন নিজাম (২০)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী বলেন, “মাদক, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাউদকান্দি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।” 

  • সর্বশেষ