শিরোনাম
◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৮:৩০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে মোটরসাইকেলে মাদক পাচার, ৪ লাখ টাকার টাপেন্টাডলসহ আটক-২

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটে বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।‎

মঙ্গলবার (৯ জুন) সকালে সদর উপজেলার দুরাকুটি এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

‎​আটককৃতরা হলেন, সদর উপজেলার উত্তর তালুক খুটামারা (বানভাসা) গ্রামের মোঃ মনির হোসেন (৩৫) এবং একই এলাকার মোঃ ইউসুফ আলী (২৮)।

‎​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোগলহাট সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদকের একটি বড় চালান লালমনিরহাট শহরের দিকে আসছে, এমন একটি গোপন সংবাদ আসে ডিএনসি কর্মকর্তাদের কাছে। এই সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল দুরাকুটি এলাকায় ওত পেতে থাকে। সকালের দিকে মোগলহাটের দিক থেকে আসা একটি পালসার মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহীদের মাঝে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার পিস নিষিদ্ধ ‘টাপাল-১০০’ ব্র্যান্ডের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

Advertisement

অভিযান শেষে মাদক পরিবহনে ব্যবহৃত অপরাধীদের মোটরসাইকেলটি জব্দ করে ডিএনসি কার্যালয়ে নিয়ে আসা হয়।‎

‎​অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে এই নিষিদ্ধ ট্যাবলেটের চালান এনে জেলা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

‎​তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই সিন্ডিকেটের সাথে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ