শিরোনাম
◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোডাউন

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে সিরাজগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বিশাল আনন্দ বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা বিদ্যালয়ে সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের মুজিব সড়ক হয়ে এসএস রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া ব্রাজিল সমর্থকরা জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় তারা প্রিয় দল ব্রাজিলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থক ও ফুটবলপ্রেমীরা অংশ নেন। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে বাড়ছে উৎসাহ ও উন্মাদনা।

  • সর্বশেষ