শিরোনাম
◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি

প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগ সভাপতিসহ ছাত্রলীগ-যুবলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে ঝটিকা মিছিলের পর নড়েচড়ে বসেছে লালমনিরহাট জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযানে জেলা সদর উপজেলা যুবলীগের সভাপতি মোতালেব হোসেন সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শনিবার (৬ জুন) দুপুরের পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে লালমনিরহাটের ছয় হত্যা মামলা এবং হামারবাড়ি ভাঙচুরসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা শহরে হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলের খবর পেয়েই তাৎক্ষণিক অ্যাকশনে নামে জেলা পুলিশ। জেলা শহর ও চার উপজেলার আশপাশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের এই ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

‎​এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকা এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ছাত্রলীগ ও যুবলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

‎​তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে জেলা পুলিশের এই ঝটিকা অভিযান গতদিন গুলোতেও ছিল এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

‎​আদালত সূত্রে জানা গেছে, পুলিশি হেফাজতে নেওয়ার পর আজ দুপুরে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আসামিদের আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শহরজুড়ে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ