শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুড়ী নদীর পানি বিপৎসীমা ছাড়াল, উত্তর-পূর্বে বন্যার আশঙ্কা

কয়েকদিনের টানা বৃষ্টিপাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে জেলাগুলোর নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আজ মঙ্গলবার বিকেলে বিপৎসীমা অতিক্রম করেছে মৌলভীবাজারের জুড়ী নদীর পানি। এ ছাড়া, মনু, কংস ও জাদুকাটা নদী আছে বিপৎসীমার কাছাকাছি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ও উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে আগামী তিনদিনের মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আজ বিকেল ৩টায় মৌলভীবাজারের জুড়ী নদীর পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের মৌলভীবাজার জেলা কার্যালয়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন সাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত ১৯০ মিলিমিটার রেকর্ড হয়েছে মৌলভীবাজার স্টেশনে। এরপর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ১৮০ মিলিমিটার রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শেরপুরে এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭৭ মিলিমিটার।

এ ছাড়া, কুলাউড়ায় মনু রেলওয়ে ব্রিজে ১৩৫ মিলিমিটার, সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়ে গড়ে ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উৎস: ডেইলি স্টার।

  • সর্বশেষ