শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারগঞ্জে পাঁচশ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

জাহিদ হাসান, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে পাঁচশ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।২৭ এপ্রিল রাত ৮:৫০ মিনিটের দিকে মাদারগঞ্জ মডেল থানার চৌকস সাব-ইন্সপেক্টর মো: আতোয়ার রহমান সঙ্গীয় এএসআই মো: মজিবুর রহমান ও পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর পাকেরদহ এলাকা থেকে মাদক কারবারীদের পাঁচশ পিছ ইয়াবাসহ আটক করে। আটককৃতরা হলো উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত মুরাদুজ্জামানের ছেলে নিজাম (৩৫), চরপাকেরদহ বাংলাবাজার এলাকার ঠান্ডু মিয়ার ছেলে মো: সুজন মিয়া।

এব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মাদক মামলায় মাদক কারবারীদের গ্রেফতার দেখিয়ে আদালতে সুপর্দ করা হয়েছে। মাদক ও মাদক কারবারীদের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ