শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে হত্যা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে হত্যা করেছে এক যুবক, যাকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হঠাৎ করেই আকাশ মোল্যা (২৮) নামের ওই যুবক কোদাল হাতে উপস্থিত হয়ে আশপাশের লোকজনের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই নিহত হন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫)। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। গুরুতর আহত রিয়াজ মোল্লাকে (৪৫) স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত আকাশ মোল্যা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে কী কারণে হঠাৎ করে তিনি এমন ভয়াবহ হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরপরই তিনি এলাকা থেকে পালিয়ে যান।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়