শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০১:৪৫ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়ম ভেঙে ডলার বহন, বাংলাবান্ধায় ভারতীয় আটক

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার সময় অঘোষিত বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার দুপুরে সীমান্তের শূন্য রেখার কাছে বিজিবি ১৮ ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির সদস্যরা পলাশ মাঝি (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার পাওয়া যায়। অবৈধভাবে তিনি বৈদেশিক মুদ্রা বহন করছিলেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস জানান, বৈধ ভ্রমণ নথিপত্র নিয়ে ইমিগ্রেশন শেষ করার পর বিজিবি চেকপোস্টে তল্লাশির সময় ওই ব্যক্তি আটক হন।

ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সূত্র জানিয়েছে, গত ২৭ মার্চ ওই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পলাশ বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল থানার কেদারপাড়ায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, মার্কিন ডলার ছাড়াও তার কাছে পাওয়া ৩ হাজার ৫৭০ টাকা, ভারতীয় ৫ রুপি, ১৩০ নেপালি রুপি, একটি স্মার্টফোন ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট মূল্য আনুমানিক ৩০ লাখ ২৯ হাজার টাকা।

বিজিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ ডলারের ব্যাপারে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বা বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি।

বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মোহাম্মদ কায়েস জানিয়েছেন, জব্দকৃত বৈদেশিক মুদ্রা পঞ্চগড় কাস্টমস অফিসে জমা দেওয়া হচ্ছে এবং মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

কাস্টমস পঞ্চগড়ের সহকারী কমিশনার সাইদুর রহমান মুন্না দ্য ডেইলি স্টারকে বলেন, ব্যাগেজ রুলস, ২০২৪ অনুযায়ী, সার্কভুক্ত দেশের একজন নাগরিক পাসপোর্টে যথাযথ এনডোর্সমেন্ট সাপেক্ষে প্রতি ভ্রমণে সর্বোচ্চ ১০ হাজার ডলার বহন করতে পারেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ডেইলি স্টারকে জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলেই মামলা দায়ের করা হবে,’ বলেন তিনি। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ