শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ মিয়ানমারের ৬৯ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়োকালে মানবপাচার চক্রের গোপন আস্তানায় পৃথক দুইটি অভিযান চালিয়ে নারী ও শিশুসহ মিয়ানমারের ৬৯ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার এবং তিন পাচারকারিকে আটক করেছে বিজিবি।

সোমবার বিকালে এই তথ্য জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান।

তবে আটক পাচারকারিদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও উদ্ধার হওয়া মিয়ানমারের নাগরিকরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে তথ্য দিয়েছেন তিনি।

লে. কর্নেল হানিফুর রহমান বলেন, সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ায় জনৈক মোহাম্মদ শক্কুরের বসত বাড়ীর পাশের একটি আস্তানায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় বিজিবি। পরে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৮/১০ লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ পাচারকারিকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। 

এসময় পাচারকারিদের গোপন আস্তানায় তল্লাশী করে ৫ জন পুরুষ, ২০ জন নারী ও ৩৩ জন শিশুকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মানবপাচারের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা এবং দুটি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

অপরদিকে বিকালে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ায় পৃথক অভিযান চালিয়ে আরো ১১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে বলে জানান, বিজিবির এ ব্যাটালিয়ন অধিনায়ক। এদের মধ্যে ৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

লে. কর্নেল মো. হানিফুর রহমান জানান, উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে  যাদের আইডি কার্ড রয়েছে তাদের কে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে। আর যাদের কার্ড নেই তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করা হবে। 

আটক পাচারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

  • সর্বশেষ