শিরোনাম
◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে অবৈধভাবে মজুতকৃত ৬০০ লিটার ডিজেল জব্দ

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেওনাই এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৬০০ লিটার ডিজেল জব্দ করা হলেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা তেল সরকারি মূল্যে বিক্রি করে আদালতের মাধ্যমে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ