শিরোনাম
◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:১৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার কাটা খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজিজুল হক, বেনাপোল (শার্শা) প্রতিনিধি: পাঁচ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যশোরের উলশীতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজ সেই উলশীতে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ খনন কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে তিনি দেশের তিনটি স্থানে কোদাল দিয়ে মাটি কেটে খাল খননে অংশ নিলেন।

এর আগে প্রধানমন্ত্রী খালপাড়ে ফলক উন্মোচন করেন। এই ফলকে লেখা আছে, ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।’

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা ‘জিয়া খাল’ নামে পরিচিত। পাঁচ দশক বাদে খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনঃখনন করা হচ্ছে।

  • সর্বশেষ