শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ‘দ্বীন ইসলাম’হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ ও এর র‌্যাব-১ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক ‘দ্বীন ইসলাম’ হত্যা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। (২৬ এপ্রিল) রবিবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯ সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরো জানায়,  ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম দ্বীন ইসলাম (৩৬), সরকার নিবন্ধিত আইপি টেলিভিশন তালাশ ক্রাইম দৃষ্টির ব্যবস্থাপনা সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন শিমরাইল মধ্যপাড়া এলাকার বাসন্দা। ভিকটিম কর্তৃক মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন গত ২৪/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সকাল ১০ টা দিকে পূর্ব পরিকল্পিতভাবে ১নং বিবাদী আব্দুল আউয়ালের হুকুমে অন্যান্য বিবাদীরা দা, লাঠি, রড ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের বসত বাড়ি ঘেরাও করে বে-আইনি জনতাবদ্ধ হয়ে প্রবেশ করে বাড়ি ঘর ভাংচুর করে অনুমান ৩,০০,০০০/- টাকার ক্ষতি সাধন করে। তখন ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সকল বিবাদীগণ একযোগে ভিকটিমের উপর হামলা করে রড, লাঠি, ছুরি দিয়ে খুন করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। অতঃপর সকল বিবাদীগণ ভিকটিমকে টানা হেচড়া করে জোর পূর্বক অপহরণ করে অটোরিকশা যোগে বাড়ি হতে ১নং বিবাদীর বাড়ির পশ্চিম পাশে পুকুর পাড়ে নিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে জাল দিয়ে পেচিয়ে বাঁশের সাথে বেঁধে বুড়ি নদীর পশ্চিম পাড়ে গুম করার উদ্দেশ্যে ফেলে চলে যায়। পরবর্তীতে এলাকার লোকজন কসবা থানা পুলিশের সহযোগিতায় গুরুতর অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জেলার কসবা থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১, সদর কোম্পানী, উত্তরা, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় ডিএমপি ঢাকার শেরেবাংলা নগর থানাধীন শেরে বাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে জেলার কসবা থানার মামলা নং- ৪২, তারিখ-২৬/০৩/২৬ খ্রি, তারিখ-২৬/০৩/২৬, ধারা- ১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩০৭/ ৩৬৪/ ৩০২/ ৩৮০/৪২৭/ ৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে  ‘দ্বীন ইসলাম’ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি-আব্দুল আউয়াল (৪৮), পিতা- আব্দুল লতিফ মেম্বার, সাং- শিমরাইল, থানা- কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়