শিরোনাম
◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার! ◈ দেশের বাজারে সোনার গয়নার বড় দরপতন, দাম একলাফে কমল ৭১১৫ টাকা ◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ভুয়া দাখিলা চক্রের সদস্য গ্রেফতার, ১লক্ষ টাকা জরিমানা ও ৩ মা‌সের কারাদণ্ড

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ভূমি উন্নয়ন কর বা দাখিলা কাটার অভিযোগে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রা‌তে একটি শপিং কমপ্লেক্সের নিচতলার দোকান থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার কাথ‌রিয়া ইউ‌নিয়‌নের বাগমারা এলাকার হেলাল উদ্দিনের ছেলে রিপন উদ্দিন (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রিপন উদ্দিনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ক্লোন দাখিলা কেটে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আটকের পর দেওয়া ভিডিও স্বীকারোক্তিতে রিপন উদ্দিন এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেন।

এ অভিনব প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

  • সর্বশেষ