শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদল ও শিবিরের সংঘর্ষে মামলা, আসামি ১০১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান। তিনি জানান, শুক্রবার দুপুরেই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মামলায় ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসান, কলেজ শাখার সভাপতি মাহমুদুল রহমান মাহমুদ, সেক্রেটারি আসাদুল ইসলাম, মো. রিফাতসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

আধিপত্য বিস্তার এবং চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাকে কেন্দ্র করে ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলেজ গেটসংলগ্ন ছাত্রদলের কার্যালয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নির্মিত একটি ছাউনি ভাঙচুর করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভার পর ছাত্রশিবির পাল্টা কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে ‘শান্তিশৃঙ্খলা রক্ষার’ কথা বলে ছাত্রদল পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি নিয়ে কলেজ গেটে অবস্থান নেয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।

  • সর্বশেষ