শিরোনাম
◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে তরুণকে কুপিয়ে হত্যা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কয়েক বছর আগের এক তুচ্ছ ঘটনার জেরে সানি (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানি ওই গ্রামের কাতারপ্রবাসী হাদিউল ইসলামের ছেলে। ​এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সানি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার হিজলীয়া দক্ষিণ পাড়া মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল যুবক সানির ওপর হামলা চালান। একই গ্রামের মফিজুলের নেতৃত্বে সানির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। সানির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।

​নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই থেকে তিন বছর আগে স্কুলে খেলাধুলা নিয়ে মফিজুলের সঙ্গে সানির বাগ্‌বিতণ্ডা হয়েছিল। সেই সময় সানি মফিজুলকে একটি চড় মেরেছিলেন। পরিবারের দাবি, ওই ঘটনার জেরে মফিজুলের মনে ক্ষোভ ছিল। সেই পুরোনো শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে সানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

​পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ওই তরুণকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়