শিরোনাম
◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য ◈ কক্সবাজারে হোটেলের পার্কিংয়ে লুকানো কোটি টাকার বিলাসবহুল তিনটি গাড়ি! (ভিডিও) ◈ কেনিয়ায় পোষা পিঁপড়ার বিশ্বজুড়ে জনপ্রিয়তা, যেভাবে তৈরি হলো কোটি টাকার জমজমাট বিরল পিঁপড়ার কালোবাজার!

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাত আটক

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডাকাতি করে চলে যাওয়ার সময় ৪ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রাতে উপজেলার রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে,বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শীব শংকর কর্মকার প্রতিদিনের মতো রাতে দোকান বন্দ করে কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামের নিজ বাড়ীতে ফিরছিল।স্থানীয় সিকিরবাজার এসে পৌছালে একটি মাইক্রো বাস থেকে ৪ জন ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়।এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা চারি দিকে যোগাযোগ করে।

এ দিকে ডাকাতরা গোপালগঞ্জ -পয়সারহাট সড়ক ধরে আগৈলঝাড়ার দিক পালিয়ে যাওয়ার সময় কৃষ্ণ কর্মকারের পরিবারের লোকজন পয়সারহাটের ব্যবসায়ীদের সাথে যোগযোগ করলে তারা মাইক্রোটির গতিরোধ করে।এ সয়য় ডাকাত দল সড়ক পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়ার দিকে গেলে দুই দিকের লোকজন মিলে ডাকাতদের আটক করতে সক্ষম হয়।

আটককৃত ডাকাতরা হলো,বরিশাল জেলার উজিরপুর উপজেলার পরমানশা গ্রামের সেকেন্দার ঢালীর ছেলে রবিউল ঢালী(২৫),বাকেরগঞ্জ উপজেলার দক্ষিন দুধাল গ্রামের আব্দুস সালামের ছেলে ইলিয়াছ (৩২),একই ঠিকানার নিজাম উদ্দিনের ছেলে পারভেজ(৩৩), বরগুনা জেলার বামনা উপজেলার মিজানের ছেলে জহির (৩৮)। আটককৃত ডাকাত দল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এ দিকে আজ শুক্রবার ডাকাতদের বক্তব্য অনুযায়ী কোটালীপাড়া থানা পুলিশ রামশীল ইউনিয়নের মুশরিয়া স্লুইজগেটের পাশ থেকে ডাকাতদের পোশাক,হাতকরা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে কোটালীপাড়ায় একটি মামলা হয়েছে।ডাকাতদের জেল হাজতে প্রেরণের চেষ্টা চলছে।

  • সর্বশেষ