শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় নানা বাড়িতে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানার বাড়ি বেড়াতে এসো পানিতে ডুবে জমজ দুই( সহোদর) শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু আলী ও অলী (৪) পাশ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে কুমিল্লার বুড়িচং উপজেলার ঘিলাতলা গ্রাম থেকে  আলী ও অলী তাদের মায়ের সঙ্গে জিরুইন গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, শিশু দুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত টমাস বড়ুয়া জানান, এখন পর্যন্ত ঘটনাটি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। জানানো হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

  • সর্বশেষ