শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৪

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ​ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও চারজন কৃষক। আজ শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের একটি পেঁয়াজের খেতে এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২০) এবং লক্ষ্মীপুর গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে সুশীল বিশ্বাস (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার দুপুরে খড়িবাড়িয়া গ্রামের মাঠে পেঁয়াজের খেতে কাজ করছিলেন একদল কৃষক। দুপুর ২টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় একটি বজ্রপাত সরাসরি মাঠের ভেতর পড়লে ঘটনাস্থলেই অপু ও সুশীল মারা যান। আহত হন রণজিৎ বিশ্বাস ও প্রকাশ বিশ্বাসসহ আরও চারজন।

খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের তাৎক্ষণিকভাবে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. এহতেশাম শহীদ জানান বজ্রপাতে হতাহতদের শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

​শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পরিবারে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।

​বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা খোলা মাঠে কাজ করার সময় আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়