শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘন্টায় যমুনা সেতুতে ৫১ যানবাহন চলাচল, সাড়ে ৩ কোটি টোল আদায়

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: গত ২৪ ঘন্টায় যমুনা সেতুতে ৫১ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। এতে প্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি টোল আদায় হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগদ ক্যাশ ও অনলাইনে এই টোল আদায় হয়েছে। ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান এই সেতুতে চাপ আরও বাড়ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে যমুনা সেতুর রক্ষণাবেক্ষন ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় যমুনা সেতুতে মোট ৫১ হাজার ৫৮৪ যানবাহন চলাচল করেছে। এতে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকার টোল আদায় হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৯০০ টাকা নগদ ক্যাশে ও ৮ লাখ ৭০ হাজার ৭০০ টাকা অনলাইনে আদায় হয়েছে।

তিনি আরো বলেন, সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ৩২ হাজার ৮৪০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৮ হাজার ৭৪৪ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা।

সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রার শুরুর দিন থেকে সেতুতে স্বাভাবিকের তুলণায় দুই থেকে আড়াইগুণ যানবাহন চলাচল করছে। অতিরিক্ত গাড়ীর চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজায় প্রান্তে ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। নিয়মিত ১৪টি বুথের জায়গায় ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে গাড়ীর চাপ থাকলেও যমুনা সেতু পশ্চিমসহ সিরাজগঞ্জের সকল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোন যানজট বা ধীরগতির স্বাভাবিক খবর পাওয়া যায়নি। এছাড়াও ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

  • সর্বশেষ