শিরোনাম
◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে সেনাবাহিনীর তৎপরতা জোরদার, স্বস্তিতে ঘরমুখো মানুষ

নোয়াখালী প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা এবং শান্তিপূর্ণ উৎসব উদযাপন নিশ্চিত করতে নোয়াখালী জেলাজুড়ে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক ও সমন্বিত কার্যক্রম পরিচালনা করছে। ঈদের চলমান ছুটিকে কেন্দ্র করে ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ মহাসড়কসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ফলে যাত্রীদের চলাচলে শৃঙ্খলা ও স্বস্তি ফিরে এসেছে।

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি যানজট নিরসনে সক্রিয় ভূমিকা রাখছে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধেও তাদের দৃশ্যমান উপস্থিতি যাত্রীদের মধ্যে আস্থা বাড়াচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দিন-রাতব্যাপী টহল জোরদার করা হয়েছে এবং স্পর্শকাতর এলাকায় একাধিক চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে, যা সামগ্রিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

বাংলাদেশ সেনাবাহিনী নোয়াখালী সেনা ক্যাম্পে দায়িত্বরত লেফটেন্যান্ট মো. আতিকুর রহমান জানান, দেশব্যাপী নিরাপদ, স্বস্তিদায়ক ও আনন্দঘন ঈদ উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী এই কার্যক্রম জোরদার করেছে এবং ঈদকালীন সময়জুড়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ