শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

এন এ মুরাদ, মুরাদনগর : কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে শেফালী বর্মন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮ টায়  উপজেলার জাহাপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শেফালী বর্মন দড়িকান্দি গ্রামের রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর তিনি বাপের বাড়িতে একটি টিনের ঘরে একাই বসবাস করতেন। তার দুই মেয়ে বিবাহিত।  

বুধবার রাত ৮টার দিকে আচমকা কালবৈশাখী ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে ওই মহিলার ঘরের ওপর পড়ে। এ সময় তিনি রাতের খাবার খাচ্ছিলেন। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে নারীর মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, “সারারাত আমাদের মোবাইল টিম কাজ করেছে। তবে এ মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ  অবহিত করেনি।”

  • সর্বশেষ