শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০১:২৫ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট

গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনাস্থলে আসছে আরও দুই ইউনিট।

বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাওজোর এলাকায় ‘ড্রেস ইন স্টাইল লিমিটেড’ নামে পোশাক কারখানায় আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসসহ আশপাশের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।

আগুন চারতলা ভবনটির নিচ তলা ও চারতলায় ছড়িয়ে পড়েছে। 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আসছে। স্থানীয়রা জানাচ্ছে যে বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়