শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১০:১৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, এক ব্যক্তির আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬ নং নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা জিনজিরা পাড়ায় ভুয়া ডিবি পরিচয়ে অর্থ হাতানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সঙ্গে প্রতারণার মাধ্যমে ইয়াবা মামলার আসামিকে জামিন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় করছিলেন মোঃ জলিল (৫০)।

ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা মোঃ ইউসুফ আলী (৫৩) ২০ হাজার টাকা দিয়েছেন। সন্দেহজনক আচরণের পর যাচাই করলে দেখা যায়, জলিল ভুয়া পুলিশ ইউনিফর্ম ও পরিচয়পত্র ব্যবহার করছেন। পুলিশ ভৈরবা ফাঁড়ির এসআই রেজাউল ইসলাম জানিয়েছেন, তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির কাছ থেকে ১৯,৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন, “এ ধরনের প্রতারণা রোধে আমরা সর্বোচ্চ সতর্ক এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” অভিযুক্ত বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পুলিশ সতর্ক থাকার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত আছে।

  • সর্বশেষ