শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১০:১১ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলনে জরিমানা, সড়ক আইনে আরও ৪ জন দণ্ডিত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আরও চারজনকে দণ্ডিত করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সুন্দরপুর (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে চারজনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে কৃষিজমি ও আশপাশের অবকাঠামো হুমকির মুখে পড়ে। তাই এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক, এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ