শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১০:০৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে স্বস্তির যাত্রা নিশ্চিতে মাঠে হাইওয়ে পুলিশ, মহাসড়কে অতিরিক্ত নজরদারি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ মাদারীপুর ও ফরিদপুর রিজিয়নে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য ও অফিসার মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (দক্ষিণ) রখফার সুলতানা খানম। তিনি বিভিন্ন চেকপোস্ট ও যানজটপ্রবণ এলাকা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (দক্ষিণ) সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়নসহ সংশ্লিষ্ট রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ সময় উপস্থিত পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যাত্রীদের সঙ্গে সদাচরণ এবং দ্রুত সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

হাইওয়ে পুলিশের এই উদ্যোগে সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, সমন্বিত এই পদক্ষেপের ফলে এবারের ঈদযাত্রা হবে আরও নিরাপদ ও আনন্দময় হবে।

  • সর্বশেষ