শিরোনাম
◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১২:১৫ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সরকারি ভূমি বিক্রির প্রতিবাদে সামুকসার বাসীর মানববন্ধন

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়া সরকারি খাস জমি অন্যের কাছে বিক্রির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

সোমবার দুপুর ১২টায় উপজেলার উজিরপুর ইউনিয়নের কালিকাপুর খালের পাড়ে সামুকসারবাসীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সরকারি খতিয়ানভুক্ত ৬৬ দাগে প্রতিজনের নামে ৫ শতক করে মোট ২০ শতক সরকারি জমি ভূমিহীনদের জন্য বন্দোবস্ত দেওয়া হয়। তবে আইন অনুযায়ী এসব খাস জমি বিক্রি বা হস্তান্তরযোগ্য না হলেও অভিযুক্ত কয়েকজন ব্যক্তি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে ওই জমি অন্যের কাছে বিক্রির চেষ্টা করছেন।

মানববন্ধনে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী নাছির বলেন, একটি শান্তিপূর্ণ গ্রামকে অশান্ত করার অপচেষ্টা চলছে। সরকারি খাস জমি বিক্রি করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার নামে একটি মহল গ্রামে অস্থিরতা তৈরি করতে চায়। কিছু ব্যক্তি সেখানে মাদকের আখড়া গড়ে তোলার পাঁয়তারা করছে, যা এলাকার সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

ভুক্তভোগী মো. মাসুদ মিয়া অভিযোগ করে বলেন, সরকার ভূমিহীন মানুষের পুনর্বাসনের জন্য যে খাস জমি বন্দোবস্ত দিয়েছে, তা বিক্রি বা ভাড়া দেওয়া আইনত নিষিদ্ধ। কিন্তু অভিযুক্তরা আইন উপেক্ষা করে জমি বিক্রি করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান ও মুরগির খামার স্থাপনের পাঁয়তারা করছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নূর আলম মেম্বার নামে আরেক ব্যক্তি বলেন, সরকারি খাস জমি ভূমিহীন মানুষের পুনর্বাসনের জন্য দেওয়া হয়। এ ধরনের জমি বিক্রি বা হস্তান্তর সম্পূর্ণ বেআইনি। তাই দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি জমি দখলমুক্ত করার দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলী বলেন, অলরেডি সেখানে আমাদের একটি টিম তদন্ত করে সত্যতা যাচাই-বাছাই করার জন্য কাজ করছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাজী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল কাদের বাবুল মেম্বার, নূর আলম মেম্বার, আর্মি নাছির, শরীফ, মাওলানা আবুল কালাম, পেয়ার আহমেদ মজুমদার, হানিফ, জামাল, দেলোয়ার, মাশুক, হাফেজ, কবির, আবদুল কাদের, হেলাল ও মাওলানা আবদুল আজিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

  • সর্বশেষ