শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১০:০৭ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবতার ফেরিওয়ালা ইউসুফ মোল্লা টিপু এখন কুমিল্লা সিটির প্রশাসক

কুমিল্লা প্রতিনিধি: স্থানীয় সরকার ব্যবস্থায় গতিশীলতা আনতে কুমিল্লাসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও ‘বিবেক কুমিল্লা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। করোনাকালীন সময়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে এলাকায় তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে নবনিযুক্ত কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।”

এই নিয়োগের মধ্য দিয়ে গত এক মাস ধরে নগর কুমিল্লায় চলা আলোচনা—কে হচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক—তার অবসান ঘটলো।

ইউসুফ মোল্লা রাজনৈতিক জীবনের শুরুতে কুমিল্লা শহর ছাত্রদলের সভাপতি ছিলেন। এরপর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। মহানগর বিএনপির নেতৃত্বে আসার আগে ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউসুফ মোল্লা মূলত আলোচনায় আসেন করোনাকালে। তিনি তখন ‘বিবেক’ নামে একটি মানবিক ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা করেন। সেই সংগঠনের মাধ্যমে নগরবাসীর ক্রান্তিলগ্নে মানুষের পাশে ছিলেন তিনি। করোনাকালে যখন সন্তান বাবার লাশ স্পর্শ করত না, স্ত্রী স্বামীর পাশে দাঁড়াত না, তখন ইউসুফ মোল্লার নেতৃত্বে বিবেক সংগঠনই মানুষের পাশে দাঁড়িয়েছিল। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন ও সৎকার করেছেন। এর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে বিবেক। ইউসুফ মোল্লা বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, মিছিল, সম্মেলন ও দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। তবে মানবিক কর্মকাণ্ডের জন্য নগরবাসীর কাছে বেশি গ্রহণযোগ্য তিনি।

প্রশাসক হিসেব নিয়োগ পেয়ে ইউসুফ মোল্লা বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুমিল্লা নগরের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।’

নগরবাসীর সহযোগিতা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কুমিল্লা সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করবেন বলে জানান ইউসুফ মোল্লা। নগরের অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুবিধা বাড়ানোয় অগ্রাধিকার দেবেন বলে তিনি জানান।  

প্রথম কোন কাজটি করবেন, জানতে চাইলে ইউসুফ মোল্লা বলেন, ‘নগরে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যানজট। ফুটপাত থেকে সড়কগুলো দখল হয়ে যাওয়ায় মানুষের হাঁটাচলার পরিস্থিতি নেই। আমি নগরবাসীকে স্বস্তি দিতে প্রথমেই যানজট নিরসনে কাজ করব। এরপর পর্যায়ক্রমে সব কাজ করা হবে।’

প্রসঙ্গত, শনিবার কুমিল্লাসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। এতে বলা হয় নিয়োগ পাওয়া প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪–এর ধারা ২৫ (ক)–এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়