শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিয়ের প্রলোভনে কিশোরীকে তুলে নিয়ে’ গণধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে ‘বিয়ের প্রলোভনে কিশোরীকে তুলে নিয়ে’ চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার ( এএসপি ) আ. ম. ফারুক।

গ্রেপ্তার নেওয়াজ শরীফ (২৬) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আমির আলীর ছেলে।

মামলার নথির বরাতে এএসপি আ. ম. ফারুক বলেন, গত ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের এক কিশোরীকে বিয়ের প্রলোভনে তুলে নিয়ে আসে জিয়াবুল হক নামের এক যুবক। পরে তাকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল ও তার সহযোগী নেওয়াজ শরীফ মিলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাবের ও সহকারি পরিচালক জানান, ঘটনায় মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। শুক্রবার ( ১৩ মার্চ ) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মামলার এজাহারভূক্ত এক আসামি অবস্থানের খবর পায় র্যাব। পরে র‍্যাবর একটি দল সেখানে অভিযান চালায়। এতে অভিযানস্থল ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, এএসপি আ. ম. ফারুক।

  • সর্বশেষ