শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে জব্দ, সন্ধ্যার পর উদাও : উপজেলা প্রশাসনের দায়সারা ভাব, দুই চৌকিদার শোকজ

তপু সরকার হারুন, শেরপুরঃ প্রশাসনের আন্তরিকতা বা দায়িত্ববোধের সাথে না করে কেবল লোকদেখানো, নামমাত্র দায় এড়ানোর জন্যই কোনোমতে সম্পন্ন করেন। জেলার শ্রীবরদীতে জব্দকৃত এসকেভিটর (ভেকুমেশিন) উধাও এর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই চৌকিদার শোকজ করা হয়।

জানা গেছে, ৪ মার্চ দুপুরে উপজেলার খরিয়াকাজির চর ইউনয়নের খরিয়া (গলাকাটা) এলাকা প্রশাসনের অনুমতি ব্যতীত মাটি খনন করে জমির শ্রেণি পরির্বতন করার অপরাধে একটি ভেকুমেশিন জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহম্মেদ। পরে উপ-প্রশাসনিক কর্মকর্তা ইনসান আলীকে ট্রাক ভাড়া করে ভেকুমেশিনটি উপজেলা পরিষদে আনতে বলেন।

এ সময় খরিয়া কাজিরচর ইউনিয়নের দুই গ্রাম পুলিশকে পাহাদার হিসেবে দায়িত্ব দেন। হঠাৎ রাত ৮ টায় ভেকুমেশিনটি উধাও হয়।

এ ঘটনায় ৫ মার্চ বৃহস্পতিবার খরিয়াকাজির চর ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল বাছিদ ও ওয়াজকুরুনিকে শোকজ করেন উপজেলা নির্বাহী অফিসার।

এ বিষয়ে গ্রাম পুলিশ আব্দুল বাছিদ বলেন, আমি আর গ্রাম পুলিশ আবুল কাশেম ভেকুমেশিনটি পাহারা দিতে থাকি। সন্ধ্যার পর আবুল কালাম আমাকে খেতে নিয়ে যায়। পরে আমি ও গ্রাম পুলিশ ওয়াজকুরুনি গিয়ে দেখি ভেকু মেশিনটি নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা (সিএ) ইনসান আলী বলেন, স্যার দুপুরে ভেকু মেশিনটি জব্দ করেন। ভেকু মেশিনটি আমাকে ট্রাক ভাড়া করে উপজেলায় নিয়ে আসতে বলেন। আমি রাতে শুনতে পাই ভেকু মেশিনটি নিয়ে গেছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহম্মেদ বলেন, ৪ মার্চ দুপুরে ভেকু মেশিনটি জব্দ করা হয়। পাহাড়া দেওয়ার জন্য দুই জন গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। পরে রাতে ভেকু মেশিনটি নিয়ে গেছেন। এ বিষয়ে দায়িত্বে থাকা দুই গ্রাম পুলিশকে শোকজ করা হয়েছে।

  • সর্বশেষ