শিরোনাম
◈ আল নাসরের ক‌ষ্টের জয়, রোনাল‌দো পে‌লেন ৯৭৮তম গোল ◈ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়লেও উদ্ভাবনে পিছিয়ে বাংলাদেশ, পেটেন্টেও বড় ঘাটতি ◈ ইং‌লিশ লি‌গে ক্রিস্টাল প‌্যা‌লে‌সের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয়-ত্যাগীদের অগ্রাধিকার ◈ মে‌সির ইন্টার মিয়া‌মি‌তে নতুন আর্জেন্টাইন কোচ ◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০১:৩৬ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১ জনের মৃত্যু

ঝিনাইদহ সদরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে। উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তরু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহতের ভাগ্নে আবু কালাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।  নিহত তরু মিয়া এক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। 

এর আগে বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে নারী জামায়াত কর্মীদের ইফতার মাহফিল করা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে তরু মিয়া ও তার ছেলে বিএনপি কর্মী শিপনসহ ৮ জন আহত হন। 

দুপুরে গুরুতর আহত অবস্থায় তরু মিয়াকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 

নিহত তরু মিয়া বিএনপি কর্মী বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। তিনি ঘটনার জন্য জামায়াতকে দায়ী করেছেন। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তিনি।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ