শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১১:১৫ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে টাকা দাবি : সতর্ক থাকার নির্দেশ 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারি নম্বরটি (+৮৮০ ১৭৮৮-৫৭৭৭০১) ক্লোন করে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে ফোন দেওয়া শুরু করে একটি চক্র। প্রতারকেরা নিজেদের জেলা প্রশাসক পরিচয় দিয়ে জরুরি প্রয়োজনে বিভিন্ন অঙ্কের টাকা বিকাশে বা অন্য কোনো মাধ্যমে পাঠাতে বলে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

এদিকে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসার পরপরই দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে সতর্ক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সরকারি নম্বরটি ক্লোন করা হয়েছে। ওই নম্বর থেকে কারো কাছে টাকা চাওয়া হলে বা কোনো অবৈধ অনুরোধ করা হলে বিভ্রান্ত হবেন না।’

প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচতে যেকোনো সন্দেহজনক কল পেলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

  • সর্বশেষ