শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন ◈ রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় ড. খন্দকার মোশাররফ হোসেন ◈ ১৯ বছর পর ক্ষমতায় বিএনপি, ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনার ‘মুল হোতা’ দুলাল গ্রেপ্তার

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বোমা বানাতে গিয়ে বিস্ফারণে দুইজন নিহত ও তিন জন আহতের ঘটনার ‘মূল হোতা’ শরিফ উদ্দিন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন 
দুলাল চরবাগডাঙ্গা ফাটাপাড়ার মকবুল হোসেনের ছেলে। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সম্প্রতি জামায়াতে যোগ দেন।

পুলিশ পরিদর্শক সুকমল চন্দ্র দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি নন তিনি। তবে পুলিশেল তদন্তে দুলালের নামে এসে। তার নির্দেশেই বোমা বানানো হচ্ছিল বলে পুলিশ তথ্য পেয়েছে। দুপুরে দুলালকে আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পুলিশ বিস্ফোরণে আহত তিনজনসহ ৫ জনকে গ্রেপ্তার করে।

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হন জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়