শিরোনাম
◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে প্রতিদ্বন্দ্বীর বাসায় বিজয়ী প্রার্থী: ভোটের লড়াই শেষ, শুরু সৌজন্যের রাজনীতি

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : শনিবার (১৪ ফেব্রুয়ারি) নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. আবু নাছেরের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন একই আসন থেকে নতুন নির্বাচিত বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ।

সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। এ সময় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যু, রাজনৈতিক সহাবস্থান এবং জনগণের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার বিষয়েও মতবিনিময় করেন তারা। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

সাক্ষাৎ শেষে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি, সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এছাড়া এরশাদ উল্লাহ শুক্রবার ও শনিবার সারাদিন বোয়ালখালী, চান্দগাও ও পাচলাইশ এর নেতাকর্মিদের বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন। রাজনীতিতে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এরশাদ উল্লাহ শুধু বিএনপি নেতা অন্যান্য মতাদর্শের নেতাকর্মিদের মাঝেও একজন জনপ্রিয় ব্যক্তি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে ১ লাখ ৫০ হাজার ৭৩৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এরশাদ উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী ডা. মো. আবু নাছের পেয়েছেন ৫২ হাজার ৩৩ ভোট।