শিরোনাম
◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের পরদিনই বাসে চাঁদাবাজি: গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

নির্বাচন শেষ হতে না হতেই সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী কয়েকটি বাস থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার সময় স্থানীয় জনতার বাধার মুখে পড়ে অভিযুক্তরা। এ সময় উত্তেজিত জনতা একজনকে ধরে গণধোলাই দেয়—ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক নিজেদের একটি রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে সড়কে চলাচলকারী বাস থামিয়ে চাঁদা দাবি করে।

বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কর্মী বলে পরিচয় দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। সোহাগ পরিবহনের একটি বাস থেকে টাকা নেওয়ার সময় চালক ও হেলপাররা প্রতিবাদ করলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে বাসের যাত্রীরাও নেমে এসে তাদের ধাওয়া দেন। এতে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করে মারধর করে জনতা।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার রাতে গণমাধ্যমকে বলেন, ‘বাইপাইল–আবদুল্লাহপুর সড়কে চাঁদাবাজির খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’ তিনি বলেন, এলাকার বিএনপি নেতারাও তাদের চেনেন না বলে জানিয়েছেন।

তবে এ ধরনের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। ফুটেজ দেখে চাঁদাবাজকে শনাক্ত করার চেষ্টা করা হবে বলে পুলিশ জানায়।

  • সর্বশেষ