শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে যুব শক্তির আহবায়কের উপর হামলা

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ইমন উদ দোজার উপর হামলার ঘটনা ঘটেছে।  সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

শুক্রবার রাত সাড়ে ১০ টায় সুনামগঞ্জ শহরের কাজীরপয়েন্টে এই হামলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযুক্তরা হলো- শহরের আরপিননগরের রুবেল মিয়ার ছেলে হাকিমুল ইসলাম আয়মান (২২), বিলপাড়ের ময়নুদ্দিনের ছেলে ফাহিম (২৬), মল্লিকপুরের রিয়াজুর রহমান রিজু (২৭), রাব্বি (২২), জামতলার সজিব আহমেদ (২৬) সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন। শনিবার সকালে ইমনদ্দোজা ইমনের ভাই ফাহিন দোজা আহমদ হিমন থানায় এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ইমনের বিরোধ রয়েছে। শুক্রবার রাতে শহরের কাজির পয়েন্টের ভোজবাড়ী রেস্টুরেন্টের সামনে পূর্বপরিকল্পিতভাবে চারটি মোটরসাইকেলে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিঠে, বাম হাতে এবং বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে এলোপাতারি আঘাত করে এরা। এর আগেও এভাবে ইমনের উপর আক্রমণ হয়েছে বলে উল্লেখ করা হয়।। পরে ইমনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইমনদ্দোজা ইমন বলেন, শুক্রবার খেলাধুলা নিয়ে টিম মিটিং শেষে রাত সাড়ে নয়টার পর শহরের কাজীর পয়েন্টে দাঁড়িয়ে ছিলাম। এসময় ১০-১২ জন এসে আমার উপর অতর্কিত হামলা করে। নির্বাচনের পরপরই আমার উপর কেন যে এই হামলা হলো, আমি জানি না। আমি সাংগঠনিকভাবে দলীয় জোটের নির্দেশনায় কাজ করেছি। আমি তাদের বিরুদ্ধে কোনো অপপ্রচারও করি নি। হামলাকারীরা ছাত্রদলের বলে দাবি করেন ইমন।

অভিযুক্ত ছাত্রদল কর্মী রিয়াজুর রহমান রিজু বললেন, ঘটনার সঙ্গে রাজনৈতিক কোন যোগসাজস নেই। কয়েকদিন আগে শহরের লঞ্চঘাট এলাকায় মোটর সাইকেল চালিয়ে আসার সময় শরীরে সামান্য লাগায় দু:খিত বলার পরও আমাদের এক বন্ধু সানিকে মারধর করেন ইমনসহ কয়েকজন। পরে আমাদেরকে দেখলেই ব্যাঙ্গাত্মক আচরণ করতেন ইমন ও তার সাথের কয়েকজন। শুক্রবার ষোলঘর পয়েন্টে একই আচরণ করায়, তাদের সঙ্গে আমাদের কয়েকজনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ওখানে কেউ আহত হয় নি। 

সদর থানার ওসি রতন শেখ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা আছে বলে মনে হয় নি। আগেও তাদের মধ্যে মারামারি হয়েছে। আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছি।

এনসিপির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বললেন, ঘটনাটি নিন্দনীয়, দুঃখজনক, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। একইসঙ্গে সুনামগঞ্জের সুস্থ্য সম্প্রীতি রক্ষার জন্য অপরাপর রাজনৈতিক মতাদর্শের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়